ডিএফসির যোগ্যতা অর্জনে বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৪ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরে এসে সরকারকে বিষয়টি অবহিত করেছেন। বাংলাদেশসংবাদ

মাহদী আমিন বলেন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগ বাড়বে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে সব বাধা দূর হবে বলে মনে করেন তিনি।