ট্র্যাব মিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠিত
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব আয়োজিত আজ সোমবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ট্র্যাব কর্তৃক আয়োজিত 'চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ট্র্যাব মিডিয়া স্টার অ্যাওয়ার্ড এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক জনাব কামাল উদ্দিন সবুজ। সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীরের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)'র ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুমা রহমান তানি। বিশেষ অতিথির বক্তব্য দেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) জনাব তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক জনাব এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি জনাব কামরুল হাসান দর্পণ, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শামীমা আক্তার রুবি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জনাব সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক : আলমগীর সরকার।