৪ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতির নির্দেশে আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভার আয়োজন করা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর নির্দেশে বিকেল ৩টার সভাটি সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি উপস্থিত থাকবেন।
শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি, পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব ফোরাম হিসেবে কাজ করে, যেখানে নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।