সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম কমিশন ঘোষণা করতে পারবো--তথ্য উপদেষ্টা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৪ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬

তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের গঠনের জন্য সব পক্ষের সঙ্গে বসা শেষ হয়নি। মালিক, সাংবাদিক, সম্পাদকসহ অন্য সব পক্ষের সঙ্গে বসে পরামর্শ নিয়ে কমিশন গঠন করা হবে। তিনি বলেন, সম্পাদক পরিষদের সঙ্গে বসা হয়েছে। আজকের এই আলোচনাটাও এটা একধরনের ইনসাইট দেবে। বিভিন্ন পক্ষের সঙ্গে বসতে হবে। সব পক্ষের সঙ্গে বসে তাদের একটা পরামর্শ নিয়ে সংস্কার কমিশনটা ঘোষণা করতে পারবো।


আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে উপদেষ্টা আরো বলেন, আমরা দেখেছি আন্দোলনে সাংবাদিকরা কী ধরনের কাজ করেছে আবার যারা গণমাধ্যমের স্টেকহোল্ডার আছেন, তারা কী করেছেন। সেখানে মালিকদের একধরনের ভূমিকা ছিল। সেটা আমাদের জন্য একটা কেস স্টাডি। এটা পর্যবেক্ষণ করা উচিত। আন্দোলনের সময় আমরা দেখেছি অনেক সাংবাদিক আমাদের কাছ থেকে নিউজ নিতেন কিন্তু সেটি প্রকাশ হতো না। তখন আমরা শুনেছি একটা হাউস পলিসি আছে, কোনটি যাবে আর কোনটি যাবে না। আবার হাউসের ওপরে হাউস আছে কিন্তু দায়িত্ব নেয়ার সময় কেউ দায়িত্ব নিচ্ছে না।