জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশে বর্তমানে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই দাবি করে তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক এবং তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, "আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো রক্তপাত চায়নি। তবে প্রয়োজন হলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে।"
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, "দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না। নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।"