এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ৩:৪১ পূর্বাহ্ন, ১৫ মে ২০২৬
২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি। 

অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন মাসে।

বৃহস্পতিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।