দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ১৪ মে ২০২৬



রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা ও টিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৫টি ইউনিয়নের ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ বান টিন ও ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।


সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, সুমা খাতুন এবং মো. সাইফুল ইসলাম।