নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

বুধবার (১৩ মে) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।

তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।