পুঠিয়ার বেলপুকুরিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি বদিকে দল থেকে বহিস্কার

মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১:১৩ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বদিউজ্জামান বদিকে দল থেকে বহিস্কারাদেশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ ।

আজ সোমবার পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক স্বাক্ষরিত বহিস্কারাদেশ পত্র সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী কমিটির নির্দেশ, রাজশাহী জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা অনুযায়ী মোঃ বদিউজ্জামান কে সকল পদ পদবী ও সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। এই সংক্রান্ত একটি পত্র তার বরাবর প্রেরণ করা হয়েছে।