পীরগাছায় “অগ্রগমন” ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

একরামুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২১ | আপডেট: ১২:২৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬

রংপুরের পীরগাছায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রগমন” ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।

সম্প্রতি পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সামগ্রি বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক খন্দকার মতিয়ার রহমান।

ডিলাক্স টেইলার্সের সৌজন্যে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদ-উর-রহমান ফুয়াদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুরাদ, উপদেষ্টা রফিক আজির ও শংকর কুমার, সহ-সভাপতি হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সাদি, সাংগঠনিক সম্পাদক শেখর, অর্থ বিভাগের সম্পাদক প্রশিক ও সহ-সম্পাদক আরিফ, প্রচার সম্পাদক তমাল, নারী ও শিশু বিভাগের সম্পাদক নিশিতা ও সহ-সম্পাদক ফারজানা, শিক্ষা সম্পাদক সনেট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক দৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সম্পাদক নিপা ও সহ-সম্পাদক মৌমিতা, অগ্রগামী দিগন্ত ও রাকিব-সহ অন্যান্য স্বেচ্ছাসেবক অগ্রগামীরা।

পরে শতাধিক অসহায় মানুষকে চাল, ডাল, আলু, তেল ও মশলাসহ যাবতীয় ঈদ সামগ্রি বিতরণ করা হয়।