বিরোধীদলীয় নেতার সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য মি. লর্ড সল লেয়ারফ্রয়েন্ড সৌজন্য সাক্ষাৎ

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:০৪ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬



বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য মি. লর্ড সল লেয়ারফ্রয়েন্ড (Lord Saul Lehrfreund) এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মিস কনি পার্কার-ধিনাকারান (Connie Parker-Dhinakaran) 


আজ ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাত ৯ টায় রাজধানীর ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বাংলাদেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা, নাগরিকদের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া এবং প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার সুযোগের গুরুত্ব আলোচনায় স্থান পায়।


এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের বিচারব্যবস্থা, বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে এসব বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের পাশাপাশি বিচারব্যবস্থার স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।