খালেদা জিয়ার মৃতুতে শোক জানিয়েছে ম্যাজিক বাংলা টিভি ডট কম এর প্রকাশক ও সম্পাদক।

Joynal
Joynal Joynal
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:১০ পূর্বাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬


বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী এবং ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে ম্যাজিক বাংলা টিভি ডট কম এর প্রকাশক মো: ছফির উল্লাহ শিকদার  ও সম্পাদক শেখ মো শাহিনুর রহমান উজ্জ্বল। 


আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এক যৌথ শোক বার্তায় ম্যাজিক বাংলা টিভি ডট কম এর প্রকাশক মো: ছফির উল্লাহ শিকদার  ও সম্পাদক শেখ মো শাহিনুর রহমান উজ্জ্বল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিসংবাদিত নেত্রী। দেশের মানুষের অধিকার আদায় এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তিনি ছিলেন বাংলাদেশের গণমানুষের অবিভাবক। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও অভিভাবককে হারালো, যা অপূরণীয় ক্ষতি।”


  ম্যাজিক বাংলা টিভি ডট কম এর প্রকাশক মো: ছফির উল্লাহ শিকদার  ও সম্পাদক শেখ মো শাহিনুর রহমান উজ্জ্বল। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অগণিত রাজনৈতিক অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। তাঁরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- আমিন।